জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
- * * * *
- লেবাননকে আবারও ‘বিশৃঙ্খলা ও ধ্বংসের দিকে’ ঠেলে দিচ্ছে হিজবুল্লাহ: রুবিও
- * * * *
- ‘কে কোন ক্লাবে খেলেন, সেটি বিবেচনা করি না’
- * * * *
- ঢাবির জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
- * * * *
- সেনেগালের নতুন প্রধানমন্ত্রী আল আমিনু লু
- * * * *
জাতীয় স্লোগান
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আগামী রবিবার (৮ ডিসেম্বর) আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আজ কার্যতালিকায় রয়েছে।
বাংলাদেশের জাতীয় স্লোাগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ শব্দযুগল অন্তর্ভুক্ত করতে গেজেট সংশোধনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এখন এ বিষয়ে আদেশ জারি করে তা জানিয়ে দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।